আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী। সিরাজগঞ্জের কাজিপুরে আমিনা মনসুর ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন শরীফ থেকে তিলাওয়াত করা হয়। জাতির সূর্য সন্তানের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে স্মৃতিচারণ করেন কলেজের অধ্যক্ষ জনাব মোঃ ফরিদুল ইসলাম । তিনি বলেন সকল শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বুক লালন করে উন্নত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় আমরা অবদান রাখতে পারি । আরও বক্তব্য রাখেন অত্র কলেজের উপাধ্যক্ষ জনাব কে এম নজরুল ইসলাম , সহকারী অধ্যাপক জনাব মোঃ আব্দুর রাজ্জাক, প্রভাষক তুহিন আফরোজসহ প্রমুখ।
শেষে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মুনাযাত করেন কলেজের সহকারী অধ্যাপক জনাব মোঃ হুমায়ুন কবির ।
Please follow and like us:









