২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • আমি প্রত্যেক পরিবারে এক জন করে কর্মসংস্থানের ব্যবস্থা করবো অর্থমন্ত্রী-আ হ ম মুস্তফা কামাল




আমি প্রত্যেক পরিবারে এক জন করে কর্মসংস্থানের ব্যবস্থা করবো অর্থমন্ত্রী-আ হ ম মুস্তফা কামাল

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০১৯, ০৭:০৫ | 876 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ( লোটাস কামাল) এম পি তরুণদের উদ্দেশ্যে বলেছেন, এখন সময় তোমাদের । তোমরা অত্যন্ত সৌভাগ্যবান। আমরা কুপির আলোতে লেখাপড়া করেছি। লালমাই থেকে কুমিল্লায় হেঁটে লেখাপড়া করেছি। এখন তোমরা অনেক সুযোগ-সুবিধার মধ্যে দিয়ে লেখাপড়া করছ। তোমরা আমাদের ভবিষ্যৎ। দেশের মোট জনগোষ্ঠির ৬১ভাগ তরুন সমাজ । আমরা দেশটাকে যেখানে রেখে যাব। তোমরা সেখান থেকে শুরু করবে। বাংলাদেশকে অনেক দুর এগিয়ে নিয়ে যাবে। তোমরা মানুষকে ভালবাসবে, ইনসাফ কায়েম করবে, কোন ফাঁকি দিবে না। সৎ মানুষ হবে। সততার বিকল্প নেই। মানুষকে ভালবাসার শক্তি থাকতে হবে। আমরা যা কিছু করবো, আল্লাহর নৈকট্য লাভের জন্য। আমি প্রত্যেক পরিবারে এক জন করে কর্মসংস্থানের ব্যবস্থা করবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রত্যেক পরিবারে কর্মসংস্থানের ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছেন। এতে করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের জন্য যারা যুদ্ধ করেছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে। আপনাদের সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আপনাদের নিকট থেকে অনেক বেশি পেয়েছি। যা মূল্যায়ন করা যাবে না। আমি একটি ঐতিহাসিক অনুষ্ঠানে যোগদান করেছি। এ প্রতিষ্ঠানের শতবর্ষ উদযাপনের মাধ্যমে ইতিহাসের পাতায় নাম লিখব। এ প্রতিষ্ঠান থেকে অনেক আলোকিত মানুষ আমরা পেয়েছি। যারা এ প্রতিষ্ঠান সৃষ্টি করেছেন। তারা আমাদের মাঝে অনন্তকাল থাকবেন।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল বুধবার বিকেলে নাঙ্গলকোটের ঐতিহ্যবাহি মনতলী রহমানিয়া ফাজিল (ডিগ্রী ) মাদ্রাসার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি যুবকদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা সমাজ, দেশের মানুষের জন্য কাজ করবে। তোমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিশ্বাস রাখবে। জাতির পিতাকে সারাজীবন মনে রাখবে। জাতির পিতার মৃত্যু নেই। জাতির পিতা আমাদের মাঝে সূর্যের আলোর মত দীপ্তমান থাকবে। তোমরা আল্লাহর নির্দেশীত পথ থেকে বিচ্যুত হবে না। তোমরা মানুষকে ভালো হওয়ার পরামর্শ দিবে। সালিশ দরবারে ইনসাফ করতে হবে। টাকা খেয়ে বিচার করা যাবে না। তোমরা লেখাপড়া করবে। সততার পরীক্ষায় সব-সময় পাস করতে হবে। আমি গরীব ছিলাম। গরীব থেকে এ অবস্থায় এসেছি। বাংলাদেশের অফুরন্ত সম্ভাবনা রয়েছে। তোমরা এদেশের জন্য এবং আগামীর প্রজন্মের জন্য কাজ করবে।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও রায়কোট দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান মজিবের সভাপতিত্বে মাদ্রাসার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন-ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ জালাল উদ্দিন সিদ্দিকি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এমরান কবির চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি রফিকুল হোসেন, নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, মৌকারা দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা নেছার উদ্দিন ওয়ালিউল্লাহি, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভুঁইয়া, বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান মজুমদার, রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম মজুমদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি ছেরাজুল হক, বিদোৎসাহী সদস্য প্রফেসর পেয়ার আহম্মদ, সদস্য হানিফুজ্জামান সর্দার, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শামছুদ্দিন, পূর্ব বামপাড়া মাদানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা খুরশিদ আলম প্রমুখ।
বক্তব্য রাখেন, ফুলগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াছিন মজুমদার, মাদ্রাসার সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার, প্রভাষক এমদাদুল হক মাছুম, ঢালুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন, ঘিওর সরকারি কলেজের প্রভাষক ওসমান গণি মামুন, গুণবতী ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মনজুর আহমেদ মজুমদার, সাবেক শিক্ষার্থী জসিম উদ্দি সিদ্দিকি শোভন, আফজাল হোসেন মিয়াজি, ওমর ফারুক মিয়াজী, নুরুল আফছার প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার, মাদ্রাসার উপাধ্যক্ষ আবদুল লতিফ, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ আহমেদ মজুমদার, ঝিকটিয়া ইসহাক মজুমদার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবু হানিফ, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক শাহ্ খোরশেদ আলম। অনুষ্ঠান পরিচালনা করেন-রায়কোট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক বেলাল হোসেন।
শতবর্ষ উদযাপন উপলক্ষে অর্থমন্ত্রী মাদ্রাসার শতবর্ষ বার্ষিকীর স্মারক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন। এছড়া অর্থমন্ত্রীকে ক্রেস্ট প্রদান করা হয়। অর্থমন্ত্রী মন্তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন। মাদ্রাসার শতবর্ষ উপলক্ষে সাবেক ও বর্তমান ছাত্রদের মাঝে ক্রেস্ট প্রদান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান, অতিথিদের সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করা হয়।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET