শীতের প্রকোপে কাপছে পুরো বাংলাদেশ। প্রচন্ড শীতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বিশেষ করে বিপাকে পড়েছে সুবিধাবঞ্চিত শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধী মানুষেরা৷ তারই প্রেক্ষিতে কুষ্টিয়া কেন্দ্রীক স্মাইল ফর অল এসএফএ স্বেচ্ছাসেবী সংগঠন আজ রোববার শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করে সংগঠনটি। এই আয়োজনে এসএফএ স্বেচ্ছাসেবক প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় গ্রাম জয়ভোগা, কল্যানপুর, সরুপের ঘোপসহ একাধিক গ্রাম থেকে ¯িøপের মাধ্যমে শীতবস্ত্র গ্রহণে অংশগ্রহণ করে প্রায় শতাধিক বৃদ্ধ ও প্রতিবন্ধী মানুষ। শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণে অংশগ্রহণ করেন, আল্লারদর্গা জামে মসজিদের ইমাম মোঃ আব্দুল বারি, হোমিওপ্যাথি চিকিৎসক মোঃ বাবুল হোসেন, আল্লারদর্গা বাজার কমিটির সদস্য জিল্লুর রহমান। আয়োজনে স্মাইল ফর অল এসএফএ সংগঠন থেকে উপস্থিত ছিলেন, সভাপতি মাহমুদুল হাসান সোহাগ, সহ-সভাপতি হাসিবুল হাসান সোহান, আল বুখারি অনিক, সাধারণ সম্পাদক মোঃ টুটুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ঈশিয়া জান্নাত, যোগাযোগ সম্পাদক মামুনুর রশিদ, পরিবেশ বিষয়ক সম্পাদক আরজু রহমান জুনায়েদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মিঠুন আলী, কার্যকারি সদস্য খালিদ সহ জীবন, আশিক, তন্ময়, শোভা, শামীম সহ একাধিক স্বেচ্ছাসেবক।









