, , ,

শিরোনামঃ-




ইতিহাসের সবচেয়ে বেশি দামে ফুল বিক্রি!

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৩ ২০২০, ১৯:৩৫ | 968 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বসন্ত বা ভালোবাসা দিবসে সাজের অনুষঙ্গে শুধু কৃত্রিমতা নয়, প্রকৃতির উপাদানই বড় একটা জায়গা দখল করে আছে। এদিন প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে ফুলের বিকল্প ব্যবহার খুব কমই হয়। তাইতো এ দুটি দিবসে প্রিয়জনের মন রাঙাতে ফুলের বিকল্প নেই। ফুলপ্রিয় মানুষের চাহিদা পূরণে যশোরের গদখালীতে উৎপাদিত ফুল ইতোমধ্যে ঢাকাসহ সারাদেশের বাজারে ছড়িয়ে পড়েছে। আবহাওয়া ও ভাইরাসজনিত কারণে উৎপাদন কম হলেও এবার স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি দামে ফুল বিক্রি করছেন চাষিরা। চাষি ও ব্যবসায়ী সমিতির নেতাদের আশা, এ দুটি দিবসে ২০ কোটি টাকার ফুল বিক্রি হবে।

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ও পানিসারা ইউনিয়নের চাষিরা সারা বছরই ফুল চাষ করেন। তাদের উৎপাদিত রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাস, জিপসি, রডস্টিক, কেলেনডোলা, চন্দ্র মল্লিকাসহ ১১ ধরনের ফুল দেশের মানুষের মন রাঙাচ্ছে। বিশেষ করে বসন্ত দিবস, ভালোবাসা দিবসের পাশাপাশি ২১ ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতেও রয়েছে এ ফুলের চাহিদা। গদখালিতে মৌসুমের মূল বেচাকেনা চলছে এখন। তবে এ বছর আবহাওয়া ও ভাইরাসজনিত কারণে ফুলের উৎপাদন অনেক কম। এ কারণে গত সপ্তাহ ধরে প্রতিদিনই বাড়ছে ফুলের দাম।

এদিকে যোগান কম ও দাম বেশি হওয়ায় চাহিদামতো ফুল কিনতে পারছেন না ব্যবসায়ীরা।

এ অবস্থায় ব্যবসায়ী সমিতির আশা দুটি দিবসে অন্তত ২০ কোটি টাকার ফুল বিক্রি হবে।

বাংলাদেশ ফ্লাওয়ারস সভাপতি সোসাইটি আব্দুর রহিম বলেন, প্রতি গোলাপ প্রায় ১৮-২০ টাকা বিক্রি হচ্ছে। সে কারণেই আশা করা যায় ফুলের রাজ্যে থেকে ২০ কোটি টাকার ফুল বিক্রি হবে।

যশোর জেলায় প্রায় এক হাজার হেক্টর জমিতে ৬ হাজার কৃষক ফুল চাষ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET