গাজীপুরে শ্রীপুরে অশ্লীল ভিডিও ধারণ ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে ডলার দাবি করার অভিযোগে ইরাকি নাগরিকের মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো. হেলাল উদ্দিন এ তথ্য জানান।
ইরাকী মালিকের ছেলে দাবান কাওয়ার গারিফ গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের শ্রীপুর থানায় বাদী হয়ে চাঁদাবাজি ও পর্নোগ্রাফি আইনে মো. আনিছুর রহমান (৩২) এর নামে মামলা দায়ের করেন। আনিছুর রহমান উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের প্রহলাদপুর গ্রামের মো. শহিদুল্লার ছেলে। তিনি ইরাকে ওই ব্যক্তির বাসায় গৃহকর্মীর কাজ করতেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো. হেলাল উদ্দিন জানান, গ্রেফতার আনিছুর রহমান ইরাকে থাকাকালীন ওই মালিকের বাসায় গৃহকর্মীর কাজ করতো। এসময় সে মোবাইলে ওই মালিকের অশ্লীল ভিডিও ধারণ করে গত মে মাসের ১৭ তারিখ দেশে ফিরে আসেন। দেশের ফিরে এসে ওই ভিডিও মালিকের হোয়াটস্অ্যাপ-এ পাঠিয়ে দুই লাখ ডলার চাঁদা দাবী করেন। দাবিকৃত ডলার না পাঠালে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার কথা জানান। এ ঘটনায় মালিকের ছেলে দাবান কাওয়ার গারিফ ইরাক থেকে বাংলাদেশে এসে গত বৃস্পতিবার রাতে বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। ওই মামলার অভিযুক্ত আনিছুর রহমানকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।









