ছাগলনাইয়া উদয়ন কিন্ডার গার্টেন ও মাধ্যমিক বিদ্যালয় এবং নূরাণী বিভাগের অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার (১ ফেব্রুয়ারি) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহবায়ক আবু তাহের বাবুল’র সভাপতিত্বে ও পরিচালক সামছুল আরিফ খন্দকার কাঞ্চন’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পরিচালক মোঃ শাহাজাহান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালক মোঃ আলমগীর বিএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সভাপতি মনিরুজ্জামান মজুমদার,
পরিচালক (অর্থ) আবদুল খালেক বাহার, পরিচালক মুন্সী এরশাদ উল্যাহ, পরিচালক মোঃ কামাল হোসেন, কলেজ রোড় ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা ভুঁইয়া তারেক। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনসহ অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫০ টি ইভেন্টে ১৫০ টি পুরস্কার প্রদানের পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
Please follow and like us:









