৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • উদ্দেশ্য একটাই মানুষের সেবা করা- ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম




উদ্দেশ্য একটাই মানুষের সেবা করা- ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৩ ২০২৫, ০২:৩৮ | 677 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

উদ্দেশ্য একটাই মানুষের সেবা করা। যতদিন জীবিত আছি সুস্থ আছি ততদিন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাব। আমাদের প্রিয় নেতা তারেক রহমান এ দেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখেন। উনি চান কাজের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে। দেশের তাপমাত্রা কমাতে হলে গাছ লাগাতে হবে। আপনারা জানেন সারাদেশে ইতিমধ্যে ৩০ কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আমরা দুইটি সুবিধা পাব প্রথমত তাপমাত্রা কমে আসবে দ্বিতীয়তঃ প্রচুর বৃষ্টি হবে। বাগেরহাট রামপালের উজলকুড় ইউনিয়ন বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন বাগেরহাট – ৩ (রামপাল মোংলা) সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
বুধবার (১১ জুন) রাতে উপজেলার ভরসাপুর বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ফরিদুল ইসলাম আরো বলেন, নারীদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যে কার্ডের মাধ্যমে নারীরা তাদের ন্যূনতম চাহিদা পূরণ করতে পারবে। জনসাধারণের জন্য রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। শিশুদের শিক্ষা দিতে হবে যে মিথ্যা বলা অন্যায়, দুর্নীতি করা অন্যায়। আমরা যদি কাজ করার সুযোগ পাই তবে দেশটাকে অন্য উচ্চতায় নিতে পারব। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে লায়ন ডক্টর ফরিদুল ইসলাম বলেন গত ১৭ বছরে আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। তার মানে এই না এখন আপনারা চাঁদাবাজি দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করবেন। তিনি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন যে, বা যারা এসব কর্মকান্ডে জড়িত থাকবেন সে যেই হোক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
 উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক লুৎফার মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব আলমগীর কবীর বাচ্চু, যুবদল নেতা শাহজালাল গাজী, ছাত্রদলের আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, বিএনপি নেতা জাহিদুল ইসলাম বাবলা, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, বিএনপি নেতা আব্দুস শুকুর (মেম্বার) রিপন আলি শেখ, আসাদুজ্জামান বাবলু, নজরুল ইসলাম, আব্দুর রহমান, মোঃ টুটুল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET