১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • নিবার্চনী সংবাদ
  • উন্নয়ন ধরে রাখতে হলে আবারো শেখ হাসিনা সরকারের প্রয়োজন ———–চেয়ারম্যান মাসুম আহম্মেদ




উন্নয়ন ধরে রাখতে হলে আবারো শেখ হাসিনা সরকারের প্রয়োজন ———–চেয়ারম্যান মাসুম আহম্মেদ

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৭ ২০১৮, ১০:৫১ | 977 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্টাফ রিপোটার ঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে ধামগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম আহম্মেদ বলেছেন, দেশের উন্নয়ন ধরে রাখতে হলে আবারো বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের প্রয়োজন। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্ন ছিলো সোনার বাংলা গড়ার। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে শেখ হাসিনা দেশের ব্যাপক উন্নয়ন করেছেন। বিগত সময়ে আমরা বিদ্যুতের জন্য কষ্ট করতে হয়েছে। এখন বিদ্যুতের কোনো সমস্যা নেই বলেই চলে। এই সরকার স্কুল- কলেজ- মসজিদ মাদরাসা, মন্দিরসহ হিন্দু ধর্মাবলম্বীদের ব্যাপক উন্নয়ন করেছেন। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থ স্থান লাঙ্গলবন্দ উন্নয়নে ১২ শ কোটি টাকার বরাদ্দ দিয়েছেন। লাঙ্গলবন্দ এলাকাকে একটি পর্যটক এলাকা হিসাবে ঘোষানা করেছেন। ইতি মধ্যে ১ শত ২০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন করেছেন এমপি সেলিম ওসমান। বৃহস্পতিবার রাতে কামতাল মহজমপুর গ্রামে লক্ষীপূজা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্য তিনি নারায়ণগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান নিজ তহবিল থেকে নতুন ভাবে ৪ টি স্কুল ও একটি কলেজ নির্মাণসহ উন্নয়নের কর্মকান্ড তুলে ধরেন। বলেন, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী ললিত সাধৃুর আশ্রম সংলগ্ন শ্মশানের উন্নয়নের জন্য ৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। আড্ডা শ্যামপুর এলাকায় শ্মশানের জন্য ৩ শতাংশ জমির রেজিষ্ট্রেশন করে দেন চেয়ারম্যানের নিজ তহবিল থেকে। পূজা উৎসবে উপস্থিত সকালের কাছে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ-৫ আসন থেকে যাকে মনোনয়ন দেবেন। তাকেই ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রীর করার জন্য আশিবাদ কামানা করেছেন। শ্রীশ্রী ললিত সাধুর আশ্রম কমিটি সভাপতি ও পূজা উৎসব কমিটির সভাপতি শ্রী বাদল দাসের সভাতিত্বে এসময় উপস্থিত ছিলেন, দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক নূরুজ্জামান মোল্লা, পূজা উদযাপন কমিটির সদস্য শ্রী গোপাল চন্দ্র দাস, ধামগড় ইউনিয়ন যুবলীগ নেতা নজরুল ইসলাম বাদশা, যুবলীগ নেতা মনির হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন, শ্রী হারাদন চন্দ্র দাস। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রী জগদিশ চন্দ্র দাস, রনজিত চন্দ্রদাস, বিল্লাল হোসেন, মিলন হোসেন, ওবাদুর রহমান, গোলজার হোসেন ও আবুল কালাম প্রমূখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET