১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • উল্লাপাড়াকে শিক্ষার নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি-এম আকবর আলীর




উল্লাপাড়াকে শিক্ষার নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি-এম আকবর আলীর

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জানুয়ারি ২৬ ২০২৬, ১২:১৫ | 650 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম আকবর আলী উল্লাপাড়াকে একটি আধুনিক শিক্ষার নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হলে এলাকার প্রতিটি জনগোষ্ঠীর জন্য প্রয়োজন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

সোমবার (২৫ জানুয়ারী) দুপুরে উল্লাপাড়ায় নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এম আকবর আলী জানান, উল্লাপাড়ার অনেক এলাকায় এখনও পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান নেই। কোথাও স্কুল প্রয়োজন, কোথাও কলেজ কিংবা মাদ্রাসা সেই চাহিদা অনুযায়ী পরিকল্পিতভাবে শিক্ষা অবকাঠামো গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, শিক্ষা ছাড়া একটি জাতির টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষিত সমাজ গঠনের মাধ্যমে বেকারত্ব কমানো, নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং আধুনিক উল্লাপাড়া গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

নির্বাচনী প্রচারণাকালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে পাশে থাকার আহ্বান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET