সিরাজগঞ্জ সদর উপজেলার ১৫ নং ওয়ার্ড মিরপুর বিড়লাকুঠি বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে ৩০ বছরের ইতিহাসে এই প্রথম দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। আগামী ২৩ শে নভেম্বর রোজ মঙ্গলবার বাদ আসর হইতে ইসলামী জালসায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন আলহাজ্ব মাওলানা মোঃ আনোয়ার হোসেন জিহাদী নাটোর। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখবেন আলহাজ্ব মাওলানা মোঃ ফরহাদুজ্জামান মাহাদী, ঢাকা এবং তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখবেন আলহাজ্ব মাওলানা মোঃ আবু সাঈদ। এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরামগণ সভায় কোরআন হাদিস থেকে বক্তব্য রাখবেন। জালসায় এস বি রেলওয়ে কলোনি কওমী মাদ্রাসার মুফতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী এবং জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস। উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবী হাসিল করার জন্য আহ্বান করেন বাইতুল আমান জামে মসজিদের কমিটি।







