১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • একুশের প্রথম প্রহরে বিরল উপজেলা তাঁতী দলের শ্রদ্ধা নিবেদন




একুশের প্রথম প্রহরে বিরল উপজেলা তাঁতী দলের শ্রদ্ধা নিবেদন

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২১ ২০২৬, ১৫:০২ | 701 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে  ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিরল উপজেলা তাঁতী দলের নেতৃবৃন্দ ।
২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২১শের প্রথম প্রহরে বিরল উপজেলা তাঁতী দলের আহবায়ক মোঃ লুৎফর রহমান ও সদস্য সচিব আব্দুস সামাদ পুলক এর নেতৃত্বে তাঁতী দলের নেতৃবৃন্দ।
উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে একুশের প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটে বিরল কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি প্রথমে দিনাজপুর-২ বিরল-বোচাগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পনের মধ্যে দিয়ে একে একে উপজেলা প্রশাসন, রাজনৈতিক সংগঠন, ও সকল সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপজেলা তাঁতী দলের আহবায়ক লুৎফর রহমান বলেন, ভাষা শহীদদের ত্যাগ ও বলিদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তাদের স্বপ্নের দেশ গঠনে প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হতে হবে। আমরা তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য সকলের সহযোগিতা কামনা করি।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET