, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • এতিম ভাতিজাকে বের করে দেয়ার প্রতিবাদে চৌদ্দগ্রামে ভূমিদস্যু দুলাল মিয়াকে গ্রেফতার করে শাস্তির দাবিতে মানববন্ধন




এতিম ভাতিজাকে বের করে দেয়ার প্রতিবাদে চৌদ্দগ্রামে ভূমিদস্যু দুলাল মিয়াকে গ্রেফতার করে শাস্তির দাবিতে মানববন্ধন

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৫ ২০২০, ১৩:৫৮ | 1818 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামে আপন এতিম ভাতিজাকে বাড়ি থেকে বের করে দেয়ার প্রতিবাদে ভূমি দস্যু ও নারী লোভী দুলাল মিয়ার ড্রাইভারকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার বাজার এলাকায় মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন ইউপি মেম্বার বেলাল হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আবদুর রাজ্জাক, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আবুল বাশার, কোমাল্লা গ্রামের ফুল মিয়া, আবদুল কাদের, মাছুম বিল্লাহ, মিজানুর রহমান, আবদুল বারেক, জহিরুল ইসলাম, ভুক্তভোগী মোঃ হেলাল, মেশকাত উদ্দিন নোমান, মোঃ ডালিম, পারভেজ, আলী হোসেন ভুট্টু, আনোয়ার হোসেন, আবদুল মান্নান, আবদুর রাজ্জাক, মোঃ ইকরাম, অপু, রাকিব, মফিজুর রহমান, শহিদুল ইসলাম ও আরিফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, দুলাল মিয়া তার এতিম ভাতিজা মোঃ হেলালকে ওয়ারিশ সূত্রের জায়গা থেকে বঞ্চিত করে। এছাড়াও ভাতিজাকে মারধর ও থাকার ঘর ভাংচুর চালিয়ে নিশ্চিহ্ন করে দেয়।

এতে পুরো এলাকায় সমালোচনার ঝড় উঠে। ভুমি দস্যু দুলাল মিয়ার গণ্যমান্য ব্যক্তিদের কথা মানতে চায় না বলেও মানববন্ধনে অনেকে অভিযোগ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET