নয়া আলো ডেস্কঃ- অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে খুলনা-২ এর সংসদ সদস্য মিজানুর রহমান মিজানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তার জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।
অবৈধ সম্পদ অর্জন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে খুলনা-২ আসনের সরকারদলীয় এমপি মিজানুর রহমান মিজানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত টানা ৫ ঘণ্টা সেগুনবাগিচার দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ জিজ্ঞাসাবাদ করেন।
গত ৪ এপ্রিল মো. মঞ্জুর মোর্শেদ স্বাক্ষরিত চিঠিতে এমপি মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। তলবে সাড়া দিয়ে সকাল ১০টার দিকে তিনি দুদকের প্রধান কার্যালয়ে আসেন।
দুদকের অভিযোগে বলা হয়, মিজানুর রহমান ক্ষমতার অপব্যবহার করে খুলনা সিটি করপোরেশন ও অন্যান্য সরকারি অফিসের ঠিকাদারি, নিজ পরিবারের সদস্যদের নামে নামমাত্র কাজ করে বাকি টাকা আত্মসাৎ এবং মাদকের ব্যবসা করে শত শত কোটি টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
এরপর গত ৭ মার্চ থেকে দুদক খুলনা মহানগর আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে।









