৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু’র ব্যাপক গণ সংযোগ




এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু’র ব্যাপক গণ সংযোগ

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২২ ২০২৫, ১৯:৩৩ | 652 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট -১ (ফকিরহাট মোল্লাহাট চিতলমারী) সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। শুক্রবার (২১ নভেম্বর) ফকিরহাটের বারাসিয়া এলাকায় জুম্মার নামাজ শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ শুরু করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বস্তরের জনসাধারণকে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানান।

এ সময় তার সাথে ছিলেন স্থানীয় বিএনপি নেতা এডভোকেট এনায়েত হোসেন, মতুয়া সম্প্রদায়ের নেতা এডভোকেট অসীম কুমার, হিন্দু সম্প্রদায়ের নেতা এডভোকেট সমর পান্ডে, বিএনপি নেতা মোঃ কেরামত আলী, মোহাম্মদ লুৎফর হোসেন, মোহাম্মদ ফুলমিয়া, রাজু মোল্লা, মোঃ আব্দুল আলিম, মোঃ মোক্তার কাজী, শেখ শরিফুজ্জামান শিমুল, মোহাম্মদ জাহিদ হোসেন, ফোরকান মোল্লা, মেহেরাব হোসেন, শহিদুল ইসলামসহ বিভিন্ন এলাকার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক বৃন্দ।

মোল্লাহাট উপজেলার নগরকান্দি, বড়ঘাট ও জয়ডিহি এলাকায় গণসংযোগ কালে কেন্দ্রীয় বিএনপি নেতা এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু বলেন, দীর্ঘ ১৭টি বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। দিনের ভোট রাতে হয়ে গেছে। ভোট চুরি করে ব্যালট বাক্স ভরে রেখেছে। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। বর্তমান সরকার  নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন। তিনি প্রত্যেকটি ভোটারকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। দেশের সর্বস্তরের জনসাধারণের সমর্থনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি আগামীতে সরকার গঠন করবে বলেও জানান এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET