কুমিল্লার নাঙ্গলকোট পৌরসদর আফসারুল উলুম কালিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা জমিদার হাজী আফছার উদ্দিনের ৪০তম মৃত্যু বার্ষিকী পালনও মাদ্রাসার গর্ভনিং বডির মৃত সদস্যবৃন্দ, দাতা সদস্য, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ আব্দুল কাদেরসহ ১৩ শিক্ষক কর্মচারী বিদায় সংবর্ধনা মঙ্গলবার মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা গর্ভনিং বডি ও মডেল মহিলা কলেজ সাবেক অধ্যক্ষ আবু ইউছুফের সভাপতিত্বে দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়া। অর্থমন্ত্রী সহকারী একান্ত সচিব কে এম সিংহ রতন, সহকারী কমিশনার ভূমি আশরাফুল হক, মেয়র আব্দুল মালেক, সাবেক মেয়র এ কে এম মনিরুজ্জামান, অবসর প্রাপ্ত অধ্যক্ষ মাওঃ আবুল কাদের, সাবেক অধ্যক্ষ মাওঃ আলী হোসেন, মাওঃ হারেছ আহম্মদ, প্রভাষক মাওঃ আব্দুর রশিদ, মাওঃ আব্দুল কুদ্দুছ, মাওঃ নুরুল আমিন, মাস্টার সিদ্দিকুর রহমান, আহম্মদ উল্লাহ, মাষ্টার আবুল হোসেন, জাকির হোসেন, আব্দুস সোবহান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান অনুষ্ঠান পরিচালনা করেন উপাধ্যক্ষ মাওঃ নুরুল আমিন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব কে এম সিংহ রতন বলেন, অচিরেই অত্র মাদ্রাসায় বহুতল ভবন নির্মাণ করা হবে।
অনুষ্ঠান শেষে অবসর প্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও অতিথি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।









