১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ওয়াদুদ ভূইয়া নির্বাচিত হলে তৃতীয় তলায় উন্নতিসহ বিদ্যালয়টির সার্বিক উন্নয়ন করা হবে — বিএনপি সভাপতি সোহাগ




ওয়াদুদ ভূইয়া নির্বাচিত হলে তৃতীয় তলায় উন্নতিসহ বিদ্যালয়টির সার্বিক উন্নয়ন করা হবে — বিএনপি সভাপতি সোহাগ

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৩ ২০২৫, ১৫:৫২ | 698 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ওয়াদুদ ভূইয়া নির্বাচিত হলে বড়পিলাক জুনিয়র হাইস্কুলে তৃতীয় তলা নির্মাণসহ সার্বিক উন্নয়ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন গুইমারা উপজেলা বিএনপি সভাপতি মো. সাইফুল ইসলাম সোহাগ।
রবিবার (২নভেম্বর) সকালে বড়পিলাক জুনিয়র হাইস্কুলের শ্রেণী কক্ষে,
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত  মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। তিনি বলেন,বিদ্যালয়ের জায়গা অবৈধ দখলমুক্ত করে শিক্ষার পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী, বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য ও গুইমারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ, বিএনপি নেতা শাহবুব হোসেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও সমাজ পরিচালনা কমিটির সভাপতি মো. খায়রুল বাশার, বাবু মারমা, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. তরব আলী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেনসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন,শিক্ষা কেবল বইয়ের জ্ঞান নয়, এটি চরিত্র গঠনের, চিন্তার বিকাশের এবং মানবতার চর্চার এক অবিচ্ছেদ্য মাধ্যম।এমন এক প্রজন্ম তৈরি করার লক্ষ্যে
 বিএনপি সরকারের আমলে বড়পিলাক জুনিয়র হাইস্কুল প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয় প্রতিষ্ঠায় ওয়াদুদ ভূইয়ার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ; তিনি তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের ভবনের বরাদ্দও নিশ্চিত করেছিলেন।
বক্তারা অভিযোগ করেন,পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যালয়টির কোনো উন্নয়ন হয়নি,বরং বিদ্যালয়ের পরিচালনার জন্য যারা দায়িত্ব ছিলেন, তারা রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করেছেন।
প্রতিষ্ঠানের জমি অবৈধভাবে দখল করে রবি কোম্পানির কাছে ভাড়া দিয়ে প্রতিবছর প্রায় অর্ধলক্ষ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। অবিলম্বে বিদ্যালয়ের ভূমি সীমানা নির্ধারণ, অবৈধ দখলমুক্তকরণ এবং সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নের দাবি জানান বক্তারা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET