৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে গাইবান্ধায় ৩৪টি  অসহায় ও দরিদ্রদের মাঝে জলবায়ু সহিষ্ণু ঘর হস্তান্তর। 




ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে গাইবান্ধায় ৩৪টি  অসহায় ও দরিদ্রদের মাঝে জলবায়ু সহিষ্ণু ঘর হস্তান্তর। 

খোরশেদ আলম চৌধুরী

আপডেট টাইম : আগস্ট ২৮ ২০২৫, ২৩:৪৪ | 798 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মুনির হাসান (জেলা প্রতিনিধি) গাইবান্ধা। 
গাইবান্ধা সদর উপজেলার আওতাধীন ২নং  মালিবাড়ী ইউনিয়নে আজ সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বন্যা তথা জলবায়ু সহিষ্ণু অঞ্চলের ৩৪টি অসহায় ও হত-দরিদ্রদ পরিবারের মাঝে বসবাস উপযোগী ৩৪টি থাকার ঘর হস্তান্তর করা হয়েছে।
গাইবান্ধা রি-গ্রিনিং প্রোজেক্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে আজ বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকাল ১০  ঘটিকার সময়  ২ নং মালিবাড়ী ইউনিয়নের তেমালুপাড়ায় এসব ঘর অত্র এলাকার হত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে  এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এসব ঘর বিতারণ করা হয়।
মালিবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোয়েব মোঃ রাসেল এর  সভাপতিত্বে এসব অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঘর  হস্তান্তর করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ. কে. এম. হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গাইবান্ধার এরিয়া  ম্যানেজার উত্তম দাস, ইউনিয়ন পরিষদের সচিব, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সচেতন মহল ও  প্রোজেক্ট সুপার ভাইজার শাহ্ মোঃ মোত্তাসিম বিল্লাহ সহ অনেকে।
ঘর বিতারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. কে. এম. হেদায়েতুল ইসলাম। তিনি বলেন যাদের থাকার কোন জায়গা নেই ঘর  তাদের জন্য ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে এই যে বসবাসযোগী ৩৪টি থাকার ঘর বিতরণ করা হলো তাতে অনেক অসহায় ও হতদরিদ্র মানুষের অনেক উপকার হলো। তিনি প্রত্যাশা করেন অত্র এলাকায় ওয়ার্ল্ড ভিশন ও এর আওতাধীন রি-গ্রিনিং প্রোজেক্ট আরো ভালো কাজ করবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির মাধ্যমে প্রান্তিক জনপদকে আর্থিক ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য বেসরকারি এনজিও ভিত্তিক এই প্রতিষ্ঠানটিকে  আহ্বান করেন। তিনি আরো বলেন, ওয়ার্ল্ড ভিশন যে কার্যক্রম গুলো হাতে নিয়েছে তা বাস্তবায়নের জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে। তিনি আশা করেন প্রান্তিক জনগণকে ক্ষুদ্র সুবিধার মাধ্যমে ওয়ার্ল্ড ভিশন ও এর আওতাধীন রি-গ্রিনিং প্রোজেক্ট শতভাগ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করবে। অনুষ্ঠানে অত্র ইউনিয়নের চেয়ারম্যান সোয়েব মোঃ রাসেল বলেন আমার ইউনিয়নে (মালীবাড়িতে) ওয়ার্ল্ড ভিশন দীর্ঘদিন ধরে প্রান্তিক জনগণকে ও অসহায় হত- দরিদ্রদের মাঝে বিভিন্ন কার্যক্রমের আওতায় সুবিধা প্রদান করে আসছে। তিনি আশা করেন ওয়ার্ল্ড ভিশনের এই কার্যক্রম অব্যাহত থাকলে অত্র ইউনিয়নের সাধারণ জনগণের আরো বেশি উপকার হবে বলেও প্রত্যাশা করেন তিনি। এদিকে ওয়ার্ল্ড ভিশন সদস্যদের কাছে জানতে চাইলে তারা জানান ” হামরা এই এনজিওর কাজ থাকি অনেক কিছু পাইছি” প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ভিশন গাইবান্ধা এর এরিয়া ম্যানেজার উত্তম দাস জানান, গাইবান্ধায় চলমান এই প্রকল্পের মাধ্যমে বেশ কয়েকটি উপজেলায় ওয়ার্ল্ড ভিশন ও রি-গ্রিনিং প্রোজেক্ট এর মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত অসহায় ও হত দরিদ্রদের মাঝে বিভিন্ন সুবিধা প্রদান করে আসছি। ভবিষ্যতে এই কার্যক্রম আরো সুদূর প্রসারি ভূমিকা পালন করবে বলে জানান এরিয়া ম্যানেজার উত্তম দাস। অত্র ইউনিয়নে দায়িত্বরত প্রকল্পের সুপারভাইজার শাহ্ মোঃ মোত্তাসিম বিল্লাহ বলেন, দীর্ঘমেয়াদী এই প্রকল্পের মাধ্যমে সমাজে বসবাসরত সুবিধা বঞ্চিত অসহায় ও হত-দরিদ্রদের বিভিন্ন সুবিধার মাধ্যমে তাদের ও সমাজের প্রান্তিক জনপদকে সু-সংগঠিত করতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম আরো জোরালো ভুমিকা পালন করবে। সকলের অংশীদারিত্ব ও সহযোগিতাও কামনা করেন তিনি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET