২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




কজিপুরে পেঁয়াজের দাম নাগালের বাইরে

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ১১ ২০১৯, ১৯:১৭ | 934 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোহাম্মদ আশরাফুল, সিরাজগঞ্জ থেকে:- সিরাজগঞ্জের কাজিপুরের বাজারগুলোতে পেঁয়াজের দাম এখনও আকাশচুম্বী। এরসঙ্গে কয়েক সপ্তাহ ধরে সব ধরনের সবজিও বিক্রি হচ্ছে চড়া দামে। যদিও সরবরাহের ঘাটতি নেই। ডিমও বাড়তি দরে বিক্রি হচ্ছে।
সোমবার সকালে মেঘাই, শিমুলদাইড়, ঢেকুরিয়া, সোনামুখী, আলমপুর ও সিমান্তাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। এদিন শিম বিক্রি হয় ৬০-৮০ টাকা কেজি দরে। প্রতি পিস ফুলকপি ৩০-৪০ টাকা ও মুলা ২০- টাকা বিক্রি হয়। ছোট আকারের লাউ প্রতি পিস ৩০-৩৫ টাকা, বেগুন ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হয়। মেঘাই বাজারের সবজি বিক্রেতা মো. শাহিন বলেন, শীতের সবজি আসতে শুরু করেছে। তাই দাম একটু বেশি। কৃষকরা বেশি লাভের জন্য আগাম শীতের সবজি চাষ করেছেন। তারা
বেশি দরেই বিক্রি করছে। আর পাইকাররাও বেশি দরে কিনে বেশি দরে বিক্রি করছেন। এ কারণে খুচরা বাজারে দাম বেশি। তবে শীত বাড়ার সঙ্গে সবজির সরবরাহ বাড়বে। সে সময় দাম কমবে। একই বাজারে নিত্যপণ্য কিনতে আসা মো. ইমরুল ইসলাম বলেন, সরবরাহের ঘাটতি নেই তারপরও বাজারে সব ধরনের সবজির দাম চড়া।

সোমবার কাজিপুরের বাজারগুলোতে দেশি পেঁয়াজ বিক্রি হয় ১৩০-১৪০ টাকা। মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হয় ১২৫-১৩০ টাকা। দেশি রসুন বিক্রি হয় কেজি ১৫০-১৬০ টাকা। আমদানি করা রসুন বিক্রি হয় ১৪০-১৫০ টাকা। মেঘাই বাজারে পেঁয়াজ কিনতে আসা মো. নাসিম বলেন, পেঁয়াজের দাম কমছেই না। পণ্যটি কিনতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে মাছ বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এক কেজি ৩০০ থেকে এক কেজি ৪০০ গ্রাম ওজনের ইলিশ কেজি বিক্রি হয় ৯০০-১০০০ টাকা। এক কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হয় ৮০০ টাকা। ৪০০-৫০০ গ্রাাম ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হয় ৩৫০-৪৫০ টাকা। এছাড়া প্রতি কেজি তেলাপিয়া বিক্রি হয় ১৫০-১৬০ টাকা, পাঙ্গাশ বিক্রি হয় ১৬০ টাকা কেজি, চাষের রুই কেজি ৪০০ টাকা, পাবদা ৬৫০-৭৫০ টাকা কেজি বিক্রি হয়। টেংরা বিক্রি হয় কেজি ৪০০-৫০০ টাকা দরে।
এদিকে গত সপ্তাহের মতো প্রতি হালি ডিম বিক্রি হয় ৩৮-৪০ টাকা। তবে কমেছে ব্রয়লার মুরগির দাম। এদিন বাজারে এক কেজি ওজনের ব্রয়লার মুরগি বিক্রি হয় ১৩০-১৩৫ টাকা। গরুর মাংস ৪৫০-৫০০ টাকা ও খাসির মাংস ৭৫০-৮৫০ টাকা কেজি বিক্রি হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET