২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে প্রভাবশালীর বিরুদ্ধে এতিমখানার জমি দখলের অভিযোগ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২২ ২০২৬, ২১:১১ | 604 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের নোয়াপুরে এতিমখানার জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ উঠছে বাবুল খাঁন নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় আল আমিন এতিমখানার পক্ষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিচালক আব্দুল মঈন। তবে দখলের অভিযোগ অস্বীকার করে জায়গাটি নিজের পূর্ব পুরুষদের ওয়ারীশি সম্পত্তি বলে দাবি করেছেন বাবুল খাঁন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামে কাজী সৈয়দ আহাম্মদ সিএস খতিয়ানে মালিক হয়ে ১৯৪৭ সালের ২৫ ফেব্রুয়ারী ১৬৬নং দলিলে তার স্ত্রী সাজেদা খাতুনের নিকট সাফ কবলায় বিক্রি করেন। সাজেদা খাতুন মালিক হয়ে আরএস ৫৫নং খতিয়ানে নিজ নামে রেকর্ড শেষে মৃত্যুবরণ করেন। পরে তাঁর একমাত্র পুত্র সালাউদ্দিন মায়ের ওয়ারীশসূত্রে মালিক হয়ে বিএস চুড়ান্ত ১৪৬নং খতিয়ানে নিজ নাম চুড়ান্ত রেকর্ডভুক্ত করে ১৯৯৯ সালের ১২ আগস্ট ৭২১৭নং কবলা দলিলমূলে সাবেক ৫৫৫/৫৫৩ হালে ৬১৬ দাগে ৬৪শতক ভূমি জিন্নাত রেহানার নিকট বিক্রি করেন।
ওই দলিল যাচাইয়ে দেখা যায়, দলিলটিতে বিবাদী বাবুল খাঁন স্বাক্ষী হিসেবে রয়েছেন। জিন্নাত আরা বেগম মালিক হয়ে ২০০৬ সালের ৬ আগস্ট ৩৫১০নং কবলা দলিলে হাল ৬১৬ দাগে ৬০শতক ভূমি জাহেদা খাতুন ও নুরুন্নাহারের নিকট বিক্রি করেন। জাহেদা গং মালিক হয়ে ২০১৫ সালের ১৩ আগস্ট ৫৮১০নং কবলা দলিলে হাল ৬১৬ দাগে ৬০শতক ভূমি আল আমিন এতিমখানার নিকট সাফ কবলায় বিক্রি করেন। পরে নামজারী ও জমাখারিজ মোকদ্দমা নং-১৩, ১৯৯/২০২৫-২৬ মূলে সৃজিত ২০২৬-৩০০০০৩নং খতিয়ান আল আমিন এতিমখানার পক্ষে মোতয়াল্লী মোঃ আব্দুল মঈন নামীয় খতিয়ান অনুমোদন হয়।
স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব খোরশেদ কবির শিপন জানান, সিএস থেকে ধারাবাহিক মালিকগণের নিকট থেকে আল আমিন এতিমখানা কর্তৃপক্ষ জায়গাটি ক্রয় করে। বর্তমান পর্যন্ত দলিল, নামজারী, খাজনা এতিমখানার নামে আপডেট রয়েছে। বাবুল খাঁনের নিকট বৈধ কোন কাগজপত্র না থাকলেও জোরপূর্বক জায়গাটি দখলে রেখেছে।
অভিযোগের বিষয়ে বাবুল খাঁন বলেন, বিবাদমান সম্পত্তিটি তাদের পূর্ব পুরুষদের নিকট থেকে ওয়ারীশসূূত্রে প্রাপ্ত। বিএস রেকর্ড নিজেদের নাম নেই কেন? এমন প্রশ্নে জানান, বর্তমানে আদালতে মামলা চলমান রয়েছে।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মোঃ সেলিম জানান, ‘এতিমখানার জায়গা দখল হয়েছে মর্মে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে’।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET