, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • করোনা পরিস্থিতেতে ঘর থেকে বের হয়ে বাজারে যাওয়া, জেনে শুনে বিষ পান করার শামিল হুইপ ইকবালুর রহিম এমপি




করোনা পরিস্থিতেতে ঘর থেকে বের হয়ে বাজারে যাওয়া, জেনে শুনে বিষ পান করার শামিল হুইপ ইকবালুর রহিম এমপি

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ১৮ ২০২০, ২০:১৮ | 801 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শিমুল দিনাজপুর প্রতিনিধি :  দিনাজপুরে ফটো সাংবাদিক, টিভি ক্যামেরাম্যান ও সংবাদপত্র হকার্সদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধকালীন সময় সাংবাদিকরা জীবনের ঝুকি নিয়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করেছেন। প্রাথমিক পর্যায়ে করোনা ভাইরাস মোকাবেলায় তাদের প্রয়োজনীয় প্রটেকশনও ছিলনা। কিন্তু জনগনকে সচেতন এবং করোনা রোগী সনাক্ত করার ক্ষেত্রে তারা বিভিন্ন জায়গা ঘুরে বেড়িয়ে তাদের খোঁজ খবর নিয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন এজন্য তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, করোনা রোগীদের সংবাদ সংগ্রহ ও পরিবেশন করে এবং করোনা প্রতিরোধে জনগনকে সচেতন করার ক্ষেত্রে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ গণমাধ্যম বন্ধুরা গুরুত্বপুর্ন অবদান রেখেছেন। জাতি কৃতজ্ঞ চিত্তে তা স্মরন করবে।

১৮ মে সোমবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে ফটো সাংবাদিক, টিভি ক্যামেরাম্যান ও সংবাদপত্র হকার্সদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পৌছে দিচ্ছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় তিনি আরো বলেন, বিভিন্ন সময়ে করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রচার করছেন। এছাড়াও চিকিৎসকদের পরামর্শমুলক বক্তব্য প্রচার করে তারা জনগনকে সচেতন করে তোলার ক্ষেত্রে গুরুত্বপুর্ণ অবদান রাখছেন। ইতোমধ্যে সাংবাদিকরা জীবনের ঝুকি নিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যু বরণ করেছেন। তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং যে সমস্ত সাংবাদিক কোভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের দ্রুত রোগমুক্তি কামনা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের সহায়তা প্রদান করে তাদের পাশে আছেন ও থাকবেন। তিনি করোনা ভাইরাসের হাত থেকে দেশবাসীকে রক্ষা জন্য মহান আল্লাহর কাছে রহমত কামনা করেন এবং জনগনকে ঘর থেকে বের না হয়ে সচেতন হওয়ার আহবান জানান। তিনি আরও বলেন, বাজারে বেশি জনসমাগম করোনায় মৃত্যুর ঝুকিকে বাড়িয়ে তুলবে। এটা খুব দুঃখ জনক। তিনি জেনে শুনে বিষপান না করার জন্য জনগনের প্রতি আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET