, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • করোনা ভাইরাসে একে অন্যের প্রতি মানবিক দায়িত্বশীল হই সাংবাদিক শাহাদাত 




করোনা ভাইরাসে একে অন্যের প্রতি মানবিক দায়িত্বশীল হই সাংবাদিক শাহাদাত 

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : এপ্রিল ১৩ ২০২০, ১৮:২৩ | 896 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা রোগ একটি বৈশ্বিক মহামারী রোগ!মতলবে আজকে যে বা যাহারা করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন, এটা ওনাদের অন্যায় নয়!এটা আমাদের রাষ্ট্রীয় দুর্বলতার অংশ।রাষ্ট্রীয় অব্যবস্থাপনা! আমাদের অজ্ঞতা! সমাজ রাষ্ট্র এবং নিজের আত্মবিশ্বাসের অভাব এর ফসল।কাজেই এই বিষয় নিয়ে মাতামাতি! হইচই! গুজব! প্রপাগান্ডা!করোনা পজেটিভ ব্যক্তির উপর ক্ষুব্ধ মনোভাব! আক্রমণাত্মক বক্তব্য প্রদান বা অভিব্যক্তি প্রকাশ করার চেয়ে অতীব জরুরী ওই ব্যক্তি বা ব্যক্তিবর্গকে চিকিৎসা সেবা পাওয়ার ব্যবস্থা করা।
নচেৎ ওই ব্যক্তি যদি মনে করে এখানে তার নিরাপত্তার ঘাটতি রয়েছে, সে ক্ষেত্রে সে রাত বিরাতে পালিয়ে যেতে পারে। আর যেতে যেতে রাস্তাঘাটে সে অসংখ্য মানুষকে করোনা পজেটিভ করে দিতে পারে!যাহা মতলব,সহ গোটা সমাজকে আক্রান্ত করে দিতে পারে! আশা করি আমরা কেউ তেমনটা চাইনা!
সমস্যাটা যেহেতু বৈশ্বিক! সেহেতু এটা হওয়ারই ছিল! হয়তো আজ বা কাল! এর মাধ্যমে অথবা অন্য কারো মাধ্যমে! কাজেই একে-ওকে না দুষে, গালিগালাজ না করে, নিজের কর্ম নিজে করি,নিজে সতর্ক হই, অকারণে ঘোরাঘুরি না করে ঘরের ভিতর অবস্তান করি।বিদেশ অথবা দূর থেকে গ্রামে যাওয়া প্রতিবেশীকে তার নিজ গৃহে অবস্থান এর ব্যবস্থা করি। একে অন্যের প্রতি মানবিক হই দায়িত্বশীল হয়। নিজে ঘরে থাকি, অন্যকে ঘরে রাখি। এতেই হবো আমরা প্রত্যেকে নিরাপদ।
নিজে ভালো থাকুন অন্যকে ভাল রাখুন। মহান আল্লাহ আমাদের প্রত্যেকের সহায় হোন।
ভয় নয়! সচেতনতাই পারে করোনা থেকে সবাইকে দুরে রাখতে।
আল্লাহ হাফেজ ————–সকলে ভালো থাকবেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET