১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




কলারোয়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০১৯, ১৭:৫০ | 869 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‘অভিগম্য আগামীর পথে’ শ্লোগানে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরার কলারোয়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে কলারোয়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে র‌্যালীটি উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলী, সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফার উদ্দীন, সমবায় অফিসার নওশের আলী, ভিআরডিও কানাই চন্দ্র মন্ডলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় বক্তারা বলেন-প্রতিবন্ধীদের সমাজের বোঝা নয়, সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিবন্ধীদেরও তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET