, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • কলারোয়ায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার




কলারোয়ায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ১৫ ২০১৮, ২৩:২০ | 819 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :- সাতক্ষীরার কলারোয়ায় মানসিক ভারসাম্যহীন পঞ্চাশোর্ধ এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

উদ্ধারের এ ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল সাড়ে ৫ টার দিকে কলারোয়ার ইউরেকা পাম্পের নিকটদূরের একটি আম বাগানের ডোবা থেকে ।

থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান সাতক্ষীরা নিউজকে জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ওই সময়ে ঘটনাস্থলে যেয়ে ডোবা থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করে থানায় আনা হয়।

শনিবার রাতে অথবা তারও কিছু আগে সে পানিতে পড়ে বলে ধারনা করা হচ্ছে। লাশটি কেউ সনাক্ত করতে পারেনি।

তিনি জানান, বিকেলে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানান, লোকটিকে মাঝে মধ্যে এলাকায় দেখা যেত। পা পিছলে পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET