১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




কাজিপুরের সর্বশ্রেষ্ঠ জয়িতা ফুলেরা

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০১৯, ১৯:২৭ | 887 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সারা দেশ ব্যাপি পরিচালিত জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী নারী ক্যাটাগরিতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পর্যায়ে ‘সর্ব শ্রেষ্ঠ জয়িতার’ সম্মানে ভূষিত হয়েছেন দুর্গম চরাঞ্চলের নাটুয়ারপাড়া ইউনিয়নের দক্ষিণ রেহাইশুড়িবেড় গ্রামের ডাঃ আলহাজ্ব ঈমান আলীর স্ত্রী মোছাঃ ফুলেরা খাতুন।
সোমবার ৯ ডিসেম্বর দুপুরে কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ জয়িতার’র হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, উপজেলা আ’লীগের সভাপতি ও মাইজবাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন সাকার, কাজিপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম লুৎফর রহমান, কাজিপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান নান্নু, উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, মহিলা বিষয়ক অফিসার চিত্রা রানী সাহাসহ প্রমুখ।
এছাড়া অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শিমুলদাইড় গ্রামের মোছাঃ চানভানু খাতুন, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী বেড়ীপোটল গ্রামের মোছাঃ শাপলা খাতুন, সফল জননী নারী কান্তনগর গ্রামের মোছাঃ রোকেয়া খাতুন ও নির্যাতনের বিভীষিকা মুছেফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী গান্ধাইল গ্রামের বিউটি রানী সাহা।( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET