৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কাজিপুরে ‘আমার গ্রাম, আমার শহর’ র চাহিদা পূরণে মতবিনিময় অনুষ্ঠিত




কাজিপুরে ‘আমার গ্রাম, আমার শহর’ র চাহিদা পূরণে মতবিনিময় অনুষ্ঠিত

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৫ ২০২০, ১৮:৩১ | 848 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের কাজিপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নের ‘আমার গ্রাম, আমার শহর’ (ডিজিটাল গ্রাম) প্রকল্পের চাহিদা পূরণের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার   (৫ মার্চ) বিকালে। ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গাড়াবেড় বাজারে এই অনুষ্ঠানে ইউ.পি সদস্য আব্দুর রাজ্জাক মাস্টার’ র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউ.পি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল। এ সময় ওয়ার্ডের সকল চাহিদা পূরণে স্বীকারক্তি দেন এই চেয়ারম্যান। গ্রামের সকল সড়ক মেরামতকরণ, রাস্তায় ল্যাম্প পোস্ট, ৫-৭ জন মিলে নলকূপের সুবিধা, বাজারে ল্যাট্রিন উন্নতিকরণ, রাস্তার দিক নির্দেশক সাইনবোর্ড, ব্রিজ- কালভার্ট সহ সকল প্রকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন এই চাহিদা পূরণ সভায়।
এ সময় উপস্থিত ছিলেন, চালিতাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, গাড়াবেড় সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হাসান নান্নু, সাংবাদিক আব্দুল খালেক, সচেতন মহল সহ প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET