, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কাজিপুরে জমি নিয়ে সংঘর্ষে  নিহতের একদিন পর থানায় মামলা দায়ের




কাজিপুরে জমি নিয়ে সংঘর্ষে  নিহতের একদিন পর থানায় মামলা দায়ের

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৩ ২০২০, ২০:৩১ | 890 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 সিরাজগঞ্জের  কাজিপুরে জমি নিয়ে বিরোধের ঘটনায় সংঘর্ষে আহত একজন বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় মারা গেছে। এই ঘটনায় শুক্রবার দুপুরে থানায় মামলা হয়েছে। নিহত হবি খার বাড়ি উপজেলার ভানুডাঙ্গা গ্রামে।
কাজিপুর থানায় দেয়া মামলাসূত্রে জানা যায়,  উপজেলার ভানুডাঙ্গা গ্রামে  গত ২৩ ডিসেম্বর বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশি সাত্তার খার ও তার লোকজনের সাথে  হবি খার মারামারির ঘটনা ঘটে। এতে করে  হবি খাসহ আটজন আহত হয়। স্বজনরা ঐ দিনই গুরুতর আহত হবি খাকে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থান মারা যান তিনি।
এই ঘটনায় শুক্রবার দুপুরে নিহতের স্ত্রী আলেয়া খাতুন বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং ৮/১০ জনকে অজ্ঞাত আসামী করে কাজিপুর থানায়  মামলা দায়ের করেন।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ একেএম লুৎফর রহমান জানান, ‘ লাশ স্বজনদের নিকট ময়না তদন্ত শেষে হস্তান্তর করা হয়েছে। আসামীদের আটকের চেষ্টা চলছে।’
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET