১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতীকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন।
আরো বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ: রশিদ ও ইউনুস আলী, মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সালাম, কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান টি,এম আতিকুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান, উপজেলা ইঞ্জিনিয়ার বাবলু মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ।
আরো উপস্থিত ছিলেন একাডেমি সুপারভাইজার, উপজেলা ফায়ার সার্ভিস প্রতিনিধি, সহকারী শিক্ষা অফিসার ও আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এবং সাংবাদিক সহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে বাদ যোহর উপজেলা মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
Please follow and like us:









