সিরাজগঞ্জের কাজিপুরের নতুন করে তিন পুলিশ সদস্যসহ ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন, কাজিপুর থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান, এএসআই ফারুক হোসাইন ও কনস্টেবল আল্- মামুন। এছাড়া উপজেলার গান্ধাইল ইউনিয়নের গান্ধাইল গ্রামে করোনার লক্ষণ নিয়ে মৃত আবু সাঈদের স্ত্রী লিলি খাতুন ও তার মেয়ে শান্তা মনিরও করোনা পজিটিভ এসেছে। এমনটাই জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন। তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধায় তাদের করোনা পজেটিভ রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছে।
এদিকে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, তেকানী ইউনিয়নের কান্তনগর গ্রামের শাহা আলীর ঢাকা ফেরৎ পুত্র নুরনবীর রক্তেও করোনা পজেটিভ এসেছে।
উল্লেখ্য, পূর্বে উপজেলার মরসুরনগর ইউনিয়নের মাজনাবাড়ি গ্রামের করোনা আক্রান্ত পিতা-পুত্র সুস্থ হয়ে ১১ মে বিকেল বাড়ি ফেরেন।
Please follow and like us:









