সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথম জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষ্যে এক র্যালী বের করা হয়।
‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ প্রতিপাদ্যে রবিবার (০১ মার্চ) সকালে অনুষ্ঠিত র্যালীটি উপজেলা থেকে শুরু করে আলমপুর চৌরাস্তা ঘুরে কাজিপুর উপজেলা হলরুমে এসে শেষ হয়।
পরে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর জেলা সমন্বয়কারী আমজাদ হোসেন প্রমুখ।









