সিরাজগঞ্জের কাজিপুরে রবিবার (১ ডিসেম্বর) ১৬ ডিসেম্বরে মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ মিলনায়তনে। কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি শওকত হোসেন সাকার, কাজিপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম লুৎফর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, চেয়ারম্যান, এন.জি.ও প্রধান এবং সাংবাদিকগণ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিজয় দিবস ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
Please follow and like us:









