, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কাজিপুরে মুজিব বর্ষে ঘর পেল দুইশ ছিয়াত্তরটি পরিবার




কাজিপুরে মুজিব বর্ষে ঘর পেল দুইশ ছিয়াত্তরটি পরিবার

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৭ ২০২০, ১৭:৪৪ | 862 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বঙ্গবন্ধুর শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে সিরাজগঞ্জের কাজিপুরে দুই’শ ছিয়াত্তরটি পরিবারের সহস্রাধিক গৃহহীন মানুষ পেল মাথা গোঁজার ঠাঁই। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের ৬৯ টি এবং  জমি আছে ঘর নেই প্রকল্পের মাধ্যমে ২০৭ টি ঘর নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার (১৭মার্চ) দুপুরে কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে গৃহহীন মানুষের হাতে ঘরের চাবি তুলে দেন কাজিপুরের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। এসময় জয় বলেন, “ মুজিব বর্ষের প্রথম দিনে ঘরছাড়া মানুষকে ঘরের ঠিকানা উপহার দিলেন জননেত্রী শেখ হাসিনার সরকার। ”
এসময় ঘরের চাবি হাতে পেয়ে আবেগে চোখের জল ফেলে গান্ধাইল উত্তরপাড়ার সমিতা খাতুন বলেন, “ যমুনা বেবাক নিয়া গ্যাছে। এহন যে ঘর পাইলাম , মনে হয় স্বপন দ্যাখতাছি। ” কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহা আলম মোল্লা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET