আগামী ২৬ ডিসেম্বর সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার ১নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক খান এর বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ শুরু করেছে।
শুক্রবার ১৭ ডিসেম্বর সকাল থেকে দিন ব্যাপী নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক খান বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীদের নিয়ে বাজার ভদ্রঘাট এলাকার বিভিন্ন অলিগলি থেকে ভোটারদের দ্বারে গিয়ে দোয়া ও নৌকা প্রতীকে প্রচারণা শুরু করেন।
গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী নৌকা প্রতীকে আমাকে মনোনীত করায় তার প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা ও নির্বাচনী ইশতেহার গ্রামকে শহরে রুপান্তরের অঙ্গিকারের মধ্য দিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে ভোটারদের সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর উন্নায়নের অংশীদার হতে নৌকার প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে দীর্ঘদিনের অবহেলিত ১নং ভদ্রঘাট ইউনিয়ন কে আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করব। গণসংযোগকালে উপস্থিত ছিলেন, ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক টি এম মোস্তফা জয়, কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের নেতা, সাইদুর রহমান খাঁন, মোঃ শফিকুল ইসলাম প্রমুখ









