, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কুতুবদিয়ার আইনশৃঙ্খলা  স্বাভাবিক রাখতে মাঠে প্রশাসন




কুতুবদিয়ার আইনশৃঙ্খলা  স্বাভাবিক রাখতে মাঠে প্রশাসন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : আগস্ট ১৪ ২০২৪, ০১:০০ | 769 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুতুবদিয়ার আইনশৃঙ্খলা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্বীপের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী। এসময় নৌবাহিনীর কমান্ডার চৌধুরী আল হায়াত মাহমুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবিরসহ নৌবাহিনী ও পুলিশ সদস্যদের একটি দল উপজেলার বিভিন্ন ব্যাংক, মন্দির, বাজার পরিদর্শন করে স্থানীয় জনগণ সহ সনাতন ধর্মীয় লোকজনের সাথে কথা বলে জনসাধারণের স্বাভাবিক জীবন যাত্রা চালু করতে সবধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী বলেন, কুতুবদিয়ার মানুষের আতঙ্ক দূর করতে ও আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও নৌবাহিনী যৌথভাবে কাজ করছে। উপজেলার বিভিন্ন মন্দির , ব্যাংক ও বাজার মনিটরিং করা হচ্ছে। তবে, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দ্বীপের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে৷ এতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET