, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন আ’লীগ নেতা সাবেক মেয়র মিজান




কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন আ’লীগ নেতা সাবেক মেয়র মিজান

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০২৩, ১৪:৩৭ | 880 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান। বৃহস্পতিবার নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মু. মুশফিকুর রহমানের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, বীর প্রতীক বাহার রেজা, বেলজিয়াম আ’লীগের সভাপতি বজলুর রশীদ ভুলু, কনকাপৈত ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ নয়ন, বেলাল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, আলকরা ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, ইসমাইল হোসেন বাচ্চু, পৌর আ’লীগের সহ-সভাপতি ইদ্রিস মিয়া মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী নজরুল ইসলাম কামাল, যুবলীগ নেতা ইকবাল হোসেন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET