খোকন দৌলতপুরঃ- কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় খাস মথরাপুর পিপলস কলেজের সামনে থেকে গত শনিবার রাত্রি দশটা পনেরো মিনিটে শামীম নামের একজন মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বলে পুলিশ জানায়। এস,আই শোহেল রানা-র নেতৃত্বে অফিসার ফোর্স সহ শনিবার রাত্রি দশটা পনেরো মিনিটে মথরাপুর পিপলস কলেজের সামনে থেকে একজন শামীম নামের মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয় চেকপোস্ট চলাকালীন সময়ে। শামীম এর কাছে থাকা একটি 7.65 বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি তার কোমরে পাওয়া যায়। পুলিশ জানায় শামীম দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামের খালেক মণ্ডলের ছেলে সে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত এ ব্যাপারে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ সারা খান সারা খান পিপিএম জানান গত শনিবার রাত্রি দশটা পনেরো মিনিটে মথুরাপুর পিপলস কলেজের সামনে চেক পোস্ট করার সময় শামীম নামে একজন কুখ্যাত মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। দৌলতপুর থানায় তার নামে একটি মাদক ও অস্ত্র মামলা করা হয় যার মামলা নং ৭৩ তারিখ ২৯ মে ২০১৮।









