৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাজশাহীতে মদ-ইয়াবা-ট্যাপেন্টাডল-সহ মাদক কারকবারী গ্রেফতার -৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৬ ২০২৬, ০৮:৪৫ | 612 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী নগরীতে পৃথক অভিযানে ৫ জন মাদক কারবারীকেগ্রেফার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫ লিটার দেশীয় চোলাই মদ, ১৫ পিস ট্যাপেন্টাডল ও ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সংশ্লিষ্ট থানা পুলিশ সূত্রে জানা যায়, মহানগরীর চন্দ্রিমা থানা, মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বোয়ালিয়া থানা পুলিশ পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলো: মো. শরিফুল ইসলাম ওরফে সেরু ওরফে কেরু (৪১),সে নগরীর চন্দ্রিমা থানার বালানগর এলাকার মৃত চাঁন মোহাম্মদের ছেলে, মোঃ গোলাম মোস্তফা (৪৮), সে একই থানার ললিতাহার এলাকার বাসিন্দা, মোঃ সাকিম হোসেন (৪২),সে দামকুড়া থানার হরিপুর খড়িয়ারধার গ্রামের বাসিন্দা, মোঃ রাফি আহম্মেদ (২৮),সে নগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকার বাসিন্দা ও মোঃ সোহান আলী (২৪), সে নগরীর খরবোনা নদীরধার এলাকার বাসিন্দা।
সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, গ্রেফতার শরিফুল ইসলাম কেরুর বিরুদ্ধে চন্দ্রিমা থানায় ৩টি এবং সাকিম হোসেনের বিরুদ্ধে দামকুড়া থানায় ৪টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET