১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কুষ্টিয়ার কুমারখালীতে সশস্ত্র যুদ্ধ দিবস উদযাপন




কুষ্টিয়ার কুমারখালীতে সশস্ত্র যুদ্ধ দিবস উদযাপন

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : ডিসেম্বর ০৬ ২০১৯, ১৭:০৬ | 793 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়ার কুমারখালীর ধলনগর,কুশলীবাসা,ও করিমপুর হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ দিবস আজ  শুক্রবার (৬ ডিসেম্বর) উদযাপন করা হয়েছে। সকালে কুশলীবাসা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্ত্বরে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।

৬ ডিসেম্বর ১৯৭১ সালের এইদিনে ধলনগর, কুশলীবাসা ও করিমপুরে হানাদার বাহিনীর সাথে উল্লেখিত মুক্তিযোদ্ধাদের সশস্ত্র যুদ্ধ চলাকালীন সময়ে বরকত হোসেন খেরু ও ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম শহীদ হন। এবং শহিদুল ইসলাম, জয়নাল আবেদীন,নুর মহম্মদ, আজাদ, নাসির উদ্দিন মৃধা আহত হন।

সকালে স্মৃতিস্তম্ভে পুস্প স্তবক অর্পন ও জাতীয় পতাকা উত্তোলন ও কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনালগ্ন হয়।

চাঁদপুর ইউনিয়নের ডিপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শামছুল আলম শুকুরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ঐ যুদ্ধের অধিনায়ক,কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক বীরমুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর।

বিশেষ অতিথির বক্তব্য দেন যুদ্ধকালিন গোরিলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান, জেলার ডিপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হাজী রফিকুল ইসলাম, জেলা কমান্ডারের সদস্য বীরমুক্তিযোদ্ধা আবু আহসান বাবু, এই যুদ্ধে যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মৃধা ও যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা দানবীর জয়নাল আবেদিন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET