কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক মুহাম্মদ সাইদুল ইসলাম। কুষ্টিয়াসহ ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার ২৮ জানুয়ারী জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
অন্য জেলা গুলো হলো ময়মনসিংহ, কুমিল্লা, দিনাজপুর, হবিগঞ্জ, রাঙ্গামাটি, ঝিনাইদহ, জামালপুর ও ভোলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন।
কুষ্টিয়ায় নতুন জলো প্রশাসক ও জেলা ম্যজিস্ট্র্টে হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ সাইদুল ইসলাম (১৫২৭১)। তিনি স্ট্রেনদেনিং পাবলিক ম্যানেজমেন্ট ফিন্যানশিয়াল প্রোগ্রাম সার্ভিসের নির্বাহী ও সমন্বয়কারী হিসেবে কর্মরত ছিলেন।
কুষ্টিয়ার বিদায়ী জেলা প্রশাসক আসলামে হোসেনকে ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রনালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে।
Please follow and like us:









