১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




কুষ্টিয়ার ভেড়ামারা থামবে বেনাপোল এক্সপ্রেস পোড়াদহ আসেবে কমিউটার

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : ডিসেম্বর ১০ ২০১৯, ২১:০১ | 828 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট কুষ্টিয়া।। কুষ্টিয়ার ভেড়ামারায় থামবে বেনাপোল এক্সপ্রেস এবং কমিউটার আসবে পোড়াদহে। রেলমন্ত্রী এড. নুরুল ইসলাম সুজনের সাথে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য অ্যাড. আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ সোমবার রেল মন্ত্রনালয়ে বৈঠক করেন। এ সময় তিনি বেনাপোল এক্সপ্রেস ট্রেন ভেড়ামারা স্টেশনে থামানোর দাবী করেন। সেই সাথে ঈশ্বরদী থেকে সকাল ৭টায় রাজশাহীমুখী কমিউটার ট্রেন পোড়াদহ থেকে ছাড়ার এবং রাজশাহী থেকে পোড়াদহ স্টেশনে আসার দাবী করেন।

ভারতগমনেচ্ছু কুষ্টিয়া অঞ্চলের মানুষ বেনাপোল এক্সপ্রেসের স্টপেজ না থাকায় ভোগান্তিতে পড়েন এবং রাজশাহীতে চিকিৎসার জন্য এই অঞ্চলের রোগীদের দারুন কষ্ট করে সকাল ৭টার মধ্যে ঈশ্বরদী রেল স্টেশনে যেতে হয়। প্রতিদিন সকালে পরিবহনের তেমন সুযোগ-সুবিধা না থাকায় রোগী এবং তাদের স্বজনরা সীমাহীন দূর্ভোগের শিকার হন।

এখন থেকে ভেড়ামারা রেল স্টেশনে বেনাপোল এক্সপ্রেস থামবে এবং ঈশ্বরদী থেকে নয় এখন থেকে পোড়াদহ রেল স্টেশনে সকাল ৭টায় ছাড়বে কমিউটার ট্রেন। একইভাবে সন্ধ্যা ৭টায় ফিরে আসবে পোড়াদহে। এছাড়াও কমিউটার ট্রেন ভেড়ামারা ও মিরপুর ষ্টেশনে থামবে এই নির্দেশ প্রদান করেন রেলমন্ত্রী।

এ খবর কুষ্টিয়ায় ছড়িয়ে পড়লে ভেড়ামারা, পোড়াদহ, মিরপুর স্টেশনে মিষ্টি বিতরণ করে আনন্দমূখর জনগন। তারা বলেন, দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে জননেতা অ্যাড. আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপি’র এই অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই অঞ্চলের সর্বস্তরের মানুষের হৃদয়ে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET