, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • কুষ্টিয়ায় করোনার ভয়ে লাশ নিতে রাজি না হওয়ায় প্রশাসনের উদ্যোগে মৃত বৃদ্ধের দাফন!




কুষ্টিয়ায় করোনার ভয়ে লাশ নিতে রাজি না হওয়ায় প্রশাসনের উদ্যোগে মৃত বৃদ্ধের দাফন!

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : জুন ১৮ ২০২০, ১৯:০৬ | 1015 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৫ বছর বয়সী বৃদ্ধ মারা গেছেন। বুধবার বিকেল ৫টায় খুলনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কুষ্টিয়ার সিভিল সার্জন জানিয়েছেন।

প্রয়াত দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের বাসিন্দা ছিলেন।কুষ্টিয়া সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ১৪ জুন কুষ্টিয়া পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এ বৃদ্ধের কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়। আরও অন্যান্য রোগের লক্ষণ থাকায় ১৫ জুন খুলনা করোনার জন্য নির্ধারিত হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
“মৃতের স্বজনরা তার লাশ গ্রহণে রাজি না হওয়ায় প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে খুলনা থেকে মরদেহ এনে দাফন করা হয়েছে।

এ নিয়ে কুষ্টিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হল বলেও জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET