, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুরের মঙ্গলকোট বাজারে নারী ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে বাজার ব্যাবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত




কেশবপুরের মঙ্গলকোট বাজারে নারী ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে বাজার ব্যাবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৮ ২০১৯, ১৯:৪৭ | 899 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট বাজারে নারী ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করণ বিষয়ে বাজার ব্যাবস্থাপনা কমিটির এক সভা ১৮ ডিসেম্বর সকালে মঙ্গলকোট বাজারে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলকোট বাজার কমিটির সভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে স্যুইস ডেভেলপমেন্ট কো-অপারেশন (এস.ডি.সি.)-এর অর্থায়নে ও কেয়ার বাংলাদেশ এর কারিগরী সহযোগিতায় সমষ্টি প্রকল্পের বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশ খুলনার রিজিনাল প্রোগ্রাম ম্যানেজার সাজেদা ইয়াসমিন, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, সমাজসেবক কোরবান আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, চিংড়া বাজার কমিটির সভাপতি কাজী আজাহারুল ইসলাম মানিক, ব্রাক ওয়াস কর্মসূচীর শ্যামল, ইউপি সদস্য নাদিরা বেগম, ব্যাবসায়ী সালেহা বেগম প্রমুখ।

উল্লেখ্য স্যুইস ডেভেলপমেন্ট কো-অপারেশন (এস.ডি.সি.)-এর অর্থায়নে ও কেয়ার বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় সমষ্টি প্রকল্প খুলনা রিজিয়নের ৬টি উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। নারীদের জন্য নিরাপদ বাজার ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসাবে কেশবপুর উপজেলার মঙ্গলকোট বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে নারী ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন। যার ফলে মঙ্গলকোট বাজার ইতিমধ্যে নারী বান্ধব বাজার হিসাবে পরিচিতি লাভ করেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET