১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুরে কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চের ব্যবস্থাপনায় বড়দিন উপলক্ষে স্টাফ রি-ইউনিয়ন অনুষ্ঠিত




কেশবপুরে কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চের ব্যবস্থাপনায় বড়দিন উপলক্ষে স্টাফ রি-ইউনিয়ন অনুষ্ঠিত

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০১৯, ১৬:০১ | 802 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুরে কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের ব্যবস্থাপনায় বড়দিন উপলক্ষে স্টাফ রি-ইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে। রোববার বালিয়াডাঙ্গা কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চে জাহানপুর চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি-৩২৯ ও বালিয়াডাঙ্গা চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি-৩৪৩ প্রকল্পের আয়োজনে এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস। কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কেশবপুর থানার উপপরিদর্শক কামরুজ্জামান, উপপরিদর্শক দীপক কুমার দত্ত, সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ, বালিয়াডাঙ্গা চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি-৩৪৩ এর প্রজেক্ট ম্যানেজার প্রদীপ সিংহ, জাহানপুর চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি-৩২৯ এর প্রজেক্ট ম্যানেজার উজ্জল দাস, জাহানপুর চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রামের শিক্ষিকা শেফালী মারান্ডী প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET