যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গরীব, দুঃস্থ্য, প্রতিবন্ধী, অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার গভীর রাতে উপজেলার শ্রীরামপুর, শিকারপুর ও হিজলতলা গ্রামে বাড়িতে বাড়েতে যেয়ে গরীব, দুঃস্থ্য, প্রতিবন্ধী, অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।
কম্বল বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এনামুল হক, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবীর পলাশ, সহকারী শিক্ষা অফিসার সাইদুল ইসলাম সাঈদ, সহকারী পল্লী উন্নয়ন অফিসার সুজন চন্দ্র প্রমুখ।
Please follow and like us:









