কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্যাসগাছায় সোনাভান অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুকনগর ডিগ্রী কলেজের অধ্যাপক মনিরুল ইসলাম ব্রাউন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও আওয়ামী লীগনেতা নজরুল ইসলাম। আলোচনা সভার পরে র্যালি অনুষ্ঠিত হয়।
( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)
Please follow and like us:









