এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকেঃ- যশোরের কেশবপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মায়েদের ভূমিকা শীর্ষক সেমিনার রবিবার সকালে প্রতাপপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। দুঃস্থ্য শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পরিচালক ও প্রতাপপুর মডেল সরকারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হারুনার রশীদ বুলবুলের আয়োজনে অনুষ্ঠিত সেমিনার বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লাভলী রানী দাস, সহকারী শিক্ষিকা মুর্শিদা রহমান, অভিভাবক রফিকুল ইসলাম বাবু, সোহরাব হোসেন, মা বন্ধনা রানী দাস, তৃপ্তি দাস প্রমুখ। সেমিনারে ২০ জন শ্রেষ্ঠ মাকে ব্যক্তিগত ভাবে পুরস্কৃত করেন দঃুস্থ্য শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পরিচালক ও প্রতাপপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হারুনার রশীদ বুলবুল।









