, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুরে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত




কেশবপুরে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২২ ২০২১, ২০:৫১ | 855 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কেশবপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতী প্রজ্জ্বলন, পুষ্পস্তবক অর্পণ, মেডিকেল ক্যাম্প স্থাপন, শিশুদের বিভিন্ন প্রকার প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা-সহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, থানার তদন্ত ওসি শেখ অহেদুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও মুক্তিযোদ্ধা তৌহিদুর রহমান।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার পরিচালনায়র উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
এছাড়া কেশবপুর সরকারী ডিত্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর এটিএম বদরুজ্জামানের সভাপতিত্বে ও ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান এনায়েত হোসেনের পরিচালনায় বিভিন্ন কর্মসূচী পালন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকরী অধ্যাপক এনামূল হক,মিজানুর রহমান, রেজিনা খানম, আব্দুর হান্নান, মহাসিন হোসেন, রুবিয়া খানম,গণেশ চন্দ্র রায়, আমিনুর রহমান, রফিকুজ্জামান প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET