৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • কেশবপুরে স্কুল থেকে ঝরেপড়া রোধে দুঃস্থ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ




কেশবপুরে স্কুল থেকে ঝরেপড়া রোধে দুঃস্থ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ৩০ ২০১৮, ২০:৩৯ | 837 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে:- যশোরের কেশবপুরে দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার উদ্যোগে স্কুল থেকে ঝরেপড়া রোধে দুঃস্থ্য, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলার ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১১০জন দুঃস্থ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রতাপপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পরিচালক হারুনার রশীদ বুলবুল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিকক্ষ সুজায়েত হোসেন, কেশবপুর উপজেলা ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন সবুজ, সহকারী শিক্ষিকা মাহমুদা নাসরিন, সহকারী শিক্ষিকা রুবিয়া খাতুন, সহকারী শিক্ষক আবু জাহিদ, অভিভাবিকা রেনুকা পারভীন, রেশমা বেগম প্রমুখ।

উল্লেখ্য হারুনার রশীদ বুলবুল ২০১৩ সালে প্রতাপপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে তিনি বিদালয়ের আমল পরিবর্তন এনেছেন। তিনি দুঃস্থ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা, সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে যেয়ে লেখা-পড়ার মনিটরিং, সমাপনী পরীক্ষার্থীদের জন্য রাত্রিকালীন কোচিং, মা ও অভিভাবক সমাবেশ করে ব্যাপক সফলতা পেয়েছেন। তিনি দুঃস্থ শিশুদের জন্য ফান্ড গঠন করে তাদের সহযোগিতা করে আসছেন এবং ধরেপড়া শিশুদের হারকমানোর জন্যও কাজ করে চলেছেন। সাফল্যের ধারাবাহিকতায় তিনি ৪ বার উপজেলা, ৪ বার জেলা, ২ বার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET