যশোরের কেশবপুরে বেসরকারী মানবাধিকার উন্নয়ন সংস্থা পরিত্রাণ এর আয়োজনে প্রোমোটিং রাইটস্ অফ দলিত এন্ড এক্সক্লুডেড পিপুলস্ (প্রদীপ) প্রকল্পের আওতায় ৩০০ জন দলিত শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি বিতরন করা হয়।
মঙ্গলবার সকালে কেশবপুর অনন্ত সাহা সড়কে পরিত্রাণ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত উপবৃত্তি বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) কেশবপুর উপজেলা শাখার সভাপতি সুজন দাস।
কেশবপুর ও কলারোয়া উপজেলার ১০ টি ইউনিয়নের মাধ্যমিক স্তরের ৩০০ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হয়। কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস,আর সাঈদ প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি বিতরণ করেন।
শিক্ষার্থীরা প্রধান অতিথির সাথে অঙ্গীকার করেন ‘‘ তারা শিক্ষাজীবন থেকে ঝরে পড়বে না, মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও যৌনহয়রানির মতো ঘটনার সাথে নিজেরা সম্পৃক্ত হবে না এবং সমাজে এধরনের ঘটনা ঘটলে প্রতিবাদ করবে।
এসময় প্রধান অতিথি বাল্যবিবাহ ও যৌনহয়রানির ঘটনা ঘটলে ১০৯ টোল ফ্রি হটলাইন নম্বরে ফোন করার জন্য পরামর্শ দেন। উপবৃত্তি বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিত্রাণ প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী মোঃ আরিফ হোসেন, মনিটরিং অফিসার মোঃ রবিউল ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটেটর জাহানারা খাতুন ও রত দাস।









