, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুরে ৬ দলীয় দিবা-নৈশ ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত




কেশবপুরে ৬ দলীয় দিবা-নৈশ ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২০, ১৮:০৪ | 873 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুর সরকারী কবরস্থান মাঠে ৬ দলীয় লীগ ভিত্তিক দিবা-নৈশ ভলিবল টুর্নামেন্ট শুক্রবার রাতে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টে বগা তামীম এন্টারপ্রাইজ ভলিবল একাদশ, বড়েঙ্গা ভলিবল একাদশ, নড়াইল ভলিবল একাদশ, বাহাদুরপুর স্পোটিং ক্লাব, সাতক্ষীরা রাজ্জাক পার্ক ভলিবল একাদশ ও কপালিয়া ভলিবল একাদশ অংশ নেয়।

টুর্নামেন্টে বগা তামীম এন্টারপ্রাইজ ভলিবল একাদশ ২-১ গেমে বড়েঙ্গা ভলিবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। যশোর জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলার আয়োজক আক্তারুজ্জামান বাবু, ইমরান ফরহাদ, আব্দুর রাজ্জাক ইসহাক, জুবায়ের ইবনে মিজান, হাসিবুল ইসলাম হিমেল, আল আমিন হোসেন, মাসুম বিল্লাহ, ইয়াসির আরাফাত শান্ত, জিসান, সৈয়কত সাহা, জাহাঙ্গীর আলম রাজু, বাবু, সৌরভ প্রমুখ। খেলা পরিচালনা করেন আতিয়ার রহমান ও আলমগীর হোসেন। ধারা বর্ননায় ছিলেন শেখ রেজাউল ইসলাম ও কামরুজ্জামান বুলু।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET