২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • কেশবপুর উপজেলা প্রশাসনের বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি!




কেশবপুর উপজেলা প্রশাসনের বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি!

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১৩ ২০১৯, ২২:১৮ | 965 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে কেশবপুর উপজেলা প্রশাসন দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ও অনুষ্ঠানের আয়োজন করেছে।

 

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসাদ সদস্য জনাব ইসমাত আরা সাদেক। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।

 

১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সুচনা হবে কেশবপুর পাবলিক ময়দানে এবং একই সাথে সকল সরকারী ও বেসরকারী ভবন সমূহে পতাকা উত্তোলন করা হবে।

সকাল ৭টায় মধ্যকুলস্থ বিজয় স্থম্ভে পুষ্পস্তবক অর্পণ। সকাল সাড়ে ৮টায় কেশবপুর পাবলিক ময়দানে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ, আনসার ভিডিপি, বয়স্কাউট, গার্লগাইড, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী। সকাল ১০টায় উপজেলা পরিষধ সভা কক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ ও আলোচলা সভা। সকাল ১০টা ১৫মিনিটে কেশবপুর পাবলিক ময়দানে মুক্তিযোদ্ধা ও বয়স্ক ব্যক্তিদের বিনামূল্যে রক্তের গ্রুপিং ও ডায়াবেটিক পরীক্ষা এবং সাস্থ্য সেবা প্রদানসহ বিনামূল্যে ঔষধ সরবারাহ।

 

সুবিধাজনক সময়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদে মিলাদ ও মোনাজাত, মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা। সেই সাথে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন।

 

বিকাল ৩টায় কেশবপুর পাবলিক ময়দানে সৌখিন ফুটবল প্রতিযোগীতা এবং উপজেলা কমপ্লেক্স শিশু পার্কে মহিলাদের ক্রীড়া প্রতিযোগীতা। সন্ধ্যা ৬টায় সরকারী বেসরকারী ভবনসমূহে আলোকসজ্জ্বা।এবং সর্বশেষ সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা পরিষধ সভাকক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচী সমাপ্তি ঘটবে।

 

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান সকলের উপস্থিতি কামনা করছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET